জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। পরে তিনি সেখানে বিশেষ মোনাজাতেও অংশ নেন ।
আজ ৩০ মে জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ১৪ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান।
কবরে ফুল দেওয়ার সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস প্রমুখ।