জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিএনপি।
আজ বেলা সাড়ে ১১টার দিকে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা এবং বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে সেখানে সংক্ষিপ্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন খালেদা জিয়া। রাজধানী উচ্চ বিদ্যালয়সংলগ্ন টিআ্যাান্ডটি মাঠে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে তিন দিন ধরে খাবার বিতরণের এই কর্মসূচি চলার কথা।