জিয়ার মৃত্যুবার্ষিকীতে রাস্তায় প্যান্ডেল করতে দেবে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউর রহমান
জিয়াউর রহমান

প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে রাজধানীতে বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে পুলিশ বলছে, রাস্তার ওপর কাউকে মঞ্চ করতে দেওয়া হবে না।
বিএনপির নেতারা জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে প্যান্ডেল বানিয়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয় প্রতিবছরই। তবে এ বছর পুলিশ তা করতে দিচ্ছে না। আজ বুধবার বিভিন্ন স্থানে পুলিশ প্যান্ডেল করতে দেয়নি।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে, এমনভাবে কাউকে মঞ্চ তৈরি করতে দেওয়া হবে না। তবে যদি তারা কোনো খোলা মাঠে অথবা কোনো ভবনের ভেতরে বা কমিউনিটি সেন্টারে আয়োজন করে, সে ক্ষেত্রে পুলিশ বাধা দেবে না।