প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক-এগারোর সময় জিল্লুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। সে সময় তিনি এ ভূমিকা পালন না করলে দেশে গণতন্ত্র আসত না।গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অবশ্য বৈঠকটি সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুলতবি করা হয়।বৈঠকের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক আবদুল মান্নান এবং তা গৃহীত হয়। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠক মুলতবি করার প্রস্তাব করলে তা মুলতবি করা হয়।শেখ হাসিনা বলেন, ‘জিল্লুর রহমান কোনো ঘাত-প্রতিঘাতে কখনো নীতি-আদর্শের বাইরে যাননি। আওয়ামী লীগের সব দুরবস্থায় হাল ধরেছেন।