জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানালেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বাংলাদেশে গণতন্ত্রায়ণে অবদানের জন্য জিল্লুর রহমানের প্রশংসাও করেন তিনি।বান কি মুন গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দৈনন্দিন কার্যক্রম শুরুর আগে জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৩ সদস্যরাষ্ট্রের সাধারণ পরিষদও গতকাল প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানায়।জাতিসংঘের মহাসচিব বলেন, ‘এই শোকের সময় আমি বাংলাদেশের সরকার, জনগণ ও জিল্লুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ তিনি বলেন, এই শোকের খবর সত্ত্বেও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা করার মতো অনেক কারণ আছে। মুন প্রয়াত রাষ্ট্রপতিকে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক নেতা বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘জীবনভর রাজনীতির প্রতি নিবেদিত থাকার স্বীকৃতি হিসেবে’ জীবনের শেষ দিকে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিল্লুর রহমান। সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।