জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবরে ফুল, দোয়া, মিলাদ মাহফিলসহ নানা আনুষ্ঠানি–কতার মধ্য দিয়ে পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। গতকাল শুক্রবার সকালে এ উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা বনানীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সবাই মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
গতকাল বাদ আসর মরহুমের গুলশানের বাসভবন আইভি টাওয়ারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একাধিক সাংসদ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া জিল্লুর রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জিল্লুর রহমান ছিলেন দেশের ১৯তম রাষ্ট্রপতি। ২০১৩ সালের ২০ মার্চ তিনি ইন্তেকাল করেন।