জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আ.লীগের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। এ ছাড়া দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিভিন্ন সংগঠন।
গতকাল বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে মরহুমের কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল সকালে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এতে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
এ ছাড়া বাংলাদেশ সচিবালয় জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো. সালাউদ্দিন। এতে ধর্ম প্রতিমন্ত্রী মতিউর রহমান, ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।