জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ভৈরবে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২০ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান ছিলেন দেশের ১৯তম রাষ্ট্রপতি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিল্লুর রহমানের জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।
ভৈরব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ বলেন, আজ রোববার সকালে মিলাদ মাহফিল হবে দলীয় কার্যালয়ে। বিকেলে স্মরণসভায় জিল্লুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে অনুষ্ঠেয় সভায় উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি কামরুল আহসান, সাধারণ সম্পাদক আফজল হোসেন, জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, ভৈরব পৌর মেয়র ফখরুল আলম।
এদিকে ভৈরব উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল মনসুর, ভৈরব শহর আওয়ামী লীগ সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহর নেতৃত্বে পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পক্ষটি মঙ্গলবার সকালে মিলাদ ও বিকেলে স্মরণসভা করবে দলীয় কার্যালয়ে।