জিসান এজেন্সিজ পেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের বিজনেস ইনিশিয়েটিভ ডিরেক্টিভ (বিআইডি) গ্রুপ ওয়ান সম্প্রতি জিসান ইন্টারন্যাশনাল এজেন্সিজকে ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। জিসান এজেন্সিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাহাব উদ্দিন খান এবং পরিচালক নুরজাহান শাহাব খান বিআইডি গ্রুপ ওয়ানের প্রেসিডেন্ট জোসে ই প্রিটোর কাছ থেকে সম্প্রতি অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।