জিসি দেবের দান করা সম্পত্তি আত্মসাতের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ দার্শনিক গোবিন্দ চন্দ্র দেবের (জিসি দেব) স্বাক্ষর জাল করে কে এম দাস লেনে তাঁর দান করা জমি আত্মসাতের অভিযোগে গতকাল মঙ্গলবার ১৯ জনের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুদকের উপপরিচালক রামমোহন নাথ বাদী হয়ে মামলা দুটি করেছেন। একটি মামলায় সাবেক ওয়ার্ড কমিশনার মাঈনুল হকসহ নয়জন ও আরেকটি মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। জাল-জালিয়াতিতে সহায়তার অভিযোগে তিনজন সরকারি কর্মকর্তাকে দুই মামলাতেই আসামি করা হয়েছে।