জিহাদি বইসহ শিবিরের দুই কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে বিপুল পরিমাণ জিহাদি বইসহ ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শহরের থানাপাড়া এলাকার বকুলতলা রোডের লোকমান সিকদারের ছেলে মেজবাহ উদ্দিন সিকদার (২৪) ও ঘোষেরচর গ্রামের হেমাঙ্গন এলাকার এনতাজ আলী খানের ছেলে মো. আজিজ খান (১৬)। গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, শুক্রবার বিকেলে গ্রেপ্তার শিবিরের কর্মী হায়াত মোল্লার তথ্যমতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।এর আগে শুক্রবার বিকেলে গোপালগঞ্জ শহরের আবুল বাসার লেনের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেটসহ শিবিরের নেতা আবুল হায়াত মোল্লাকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।