জিহাদের নামে জঙ্গিবাদে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিহাদের নামে নারীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল রোববার এক নারী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, অসচেতনতার সুযোগ নিয়ে বিভিন্ন গোষ্ঠী নারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে, যা খুবই দুঃখজনক।ইসলামিক ফাউন্ডেশন তাদের কার্যালয়ে ওই নারী সমাবেশের আয়োজন করে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রধান অতিথি ছিলেন। সমাবেশে ‘দিনি দাওয়াত’ এবং জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোনোরকম বিশৃঙ্খলা, নৈরাজ্য, অস্থিতিশীলতা সৃষ্টি করা, অন্যায়ভাবে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে মানুষ হত্যা করা সমর্থন করে না।’সাহারা খাতুন আরও বলেন, ‘কোনো মুসলমান ধর্মপ্রচারক কখনো নিরীহ মানুষকে হত্যা করেননি। চরিত্রের মাধুর্য দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন।’ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া জঙ্গিবাদকে কঠোর হাতে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জঙ্গিবাদ থাকলে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। আলোচনায় আরও অংশ নেন সাংসদ সাফিয়া খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর আ ম উবায়দুল মুক্তাদির, ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা তদন্ত কমিশনের চেয়ারম্যান সাহাবউদ্দিন চুন্নু এবং নায়েমের মহাপরিচালক সামছুর রহমান।