জিহাদের বাবার মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ে পানির পাম্পের পাইপে পড়ে শিশু মো. জিহাদের মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার রাতে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেছেন জিহাদের বাবা নাসির ফকির।
শাহজাহানপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হিমাংশু চন্দ্র সূত্রধর প্রথম আলোকে বলেন, রাত ১২টার পাম্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর হাউজের স্বত্বাধিকারী আবদুস সালাম ও রেলওয়ের জ্যেষ্ঠ সহকারী উপপ্রকৌশলী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছেন নাসির। মামলার এজাহারে দায়িত্বে অবহেলার কারণে শিশু জিহাদের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর আগে ঘটনার পরপরই প্রকৌশলী জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত ও ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।