প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির নাম ব্যবহার করে তৎপরতা চালানো কিছু ভুঁইফোড় সংগঠন থেকে দূরে থাকতে নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিএনপি। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার এক বিবৃতিতে এ বিষয়ে সবাইকে সতর্ক করেন।বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী তরুণ দল, জাতীয়তাবাদী বন্ধু দল, জিয়া ব্রিগেড, জিয়া মঞ্চ, দেশনেত্রী পরিষদ, তারেক রহমান পরিষদ, তারেক রহমান মুক্তি পরিষদসহ কিছু সংগঠন জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নাম ব্যবহার করে কার্যক্রম চালাচ্ছে। এতে নেতা-কর্মীদের মনে বিভ্রান্তির সৃষ্টি করছে। সংগঠনগুলোর ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, এসব ভুঁইফোড় সংগঠনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।