জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ ২৭ আগস্ট ধার্য করেছেন আদালত।

গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।

এ দুই মামলায়ই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসামি। তিনি গতকাল আদালতে যাননি। তাঁর পক্ষে আইনজীবীরা আদালতে সময় চেয়ে দুটি এবং মামলার বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে আরেকটি আবেদন করেন।

বিএনপির চেয়ারপারসনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে বলেন, খালেদা জিয়া অসুস্থ। তাঁর চোখে সমস্যা। চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন। এ কারণে তিনি আদালতে আসতে পারেননি।