জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি ৮ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়েছে। ঢাকার বিশেষ জজ-৫–এর বিচারক মো. আখতারুজ্জামান শুনানির জন্য ৮ জুন নতুন তারিখ ধার্য করেছেন।
পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে মামলাটির বিচার চলছে। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে আদালতে সময়ের আবেদন করা হয়।
আজ এ মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হননি। তাঁর পক্ষে আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।