জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা খালেদা ও তারেকের আবেদনের ওপর আজ আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির+ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের করা আবেদনের ওপর আজ আদেশ দেওয়া হবে। গতকাল মঙ্গলবার বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।এর আগে গত ২৭ জানুয়ারি আদালত ২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছিলেন। গতকাল শুনানি শেষে আজ আদেশ দেওয়ার দিন নির্ধারণ করেন। আদালতে বেগম খালেদা জিয়া ও তারেকের পক্ষে রফিক-উল হক এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আনিসুল হক মামলা পরিচালনা করেন।