জিয়া উদ্যানের নামফলক নিয়ে সরকার ও বিএনপির ভিন্নমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলানগরে জিয়া উদ্যানের নামফলক ভেঙে ফেলার ঘটনাকে সরকারের প্রতিহিংসার রাজনীতি হিসেবে উল্লেখ করেছে বিএনপি। দলের নেতারা মনে করেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে সরকার বাকশালীয় কায়দায় আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, কাগজে-কলমে জিয়া উদ্যান বলে কিছু নেই। ওই জায়গার নাম চন্দ্রিমা উদ্যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়া উদ্যানের নামফলক ভেঙে ফেলার ঘটনা সরকারের ফ্যাসিবাদী আচরণ।