জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি ১৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। এ ছাড়া এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদ এর জেরা অব্যাহত আছে। 

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এই দিন ধার্য করেন। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন একই আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে তাঁর আইনজীবী মামলার তদন্তকারী কর্মকর্তাকে আজ জেরা করেন। শুনানির আগামী ধার্য তারিখেও এই জেরা অব্যাহত থাকবে।