জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও চারজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলায় ১৭ জনের সাক্ষ্য নেওয়া শেষ হলো। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৯ অক্টোবর ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার সাক্ষীদের জবানবন্দি নিয়ে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। ওই চারজন সাক্ষী হলেন দুদকের উপপরিচালক চৌধুরী এমএন আলম, সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখার ক্যাশিয়ার ওয়ালিদ আহমেদ, শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মামুনুজ্জামান, মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুল ইসলাম।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে আজও চারজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তিনি অসুস্থ থাকায় লন্ডনে অবস্থান করছেন। তাঁর পক্ষে আমি হাজিরা দিয়েছি।’