জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অভিযোগপত্রের শুনানি ফের পিছিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আবার পিছিয়েছে। গতকাল সোমবার খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান ২৭ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন।