জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি আবার পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘নিরাপত্তাহীনতার’ কারণ দেখিয়ে গতকাল রোববার আদালতে হাজির হননি। ফলে এই মামলার অভিযোগপত্র আমলে নেওয়া-সংক্রান্ত শুনানি আবারও পেছাল।আসামিপক্ষের সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৫ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন। এ নিয়ে ১৪ দফা শুনানির তারিখ পেছালো।গতকাল বিশেষ জজ আদালতে এই মামলার অভিযোগপত্র আমলে নেওয়া-সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা। তাতে বলা হয়, খালেদা জিয়া নিরাপত্তাহীনতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তাই সময় প্রয়োজন। রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করে।