সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, জিয়াউর রহমান দেশকে পঙ্গু করে গেছেন। আর খালেদা জিয়া হরতাল দিয়ে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছেন। এদিকে জনগণকে সজাগ থাকতে হবে।গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চবিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চবিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী এক লাখ টাকা অনুদান পাঠানোর আশ্বাস দেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহের উদ্দিন খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।পরে মন্ত্রী নয়াপাড়া ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণকাজ শেষ হওয়া আরেকটি একাডেমিক ভবন উদ্বোধন করেন।