প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে দুটি ধারার রাজনীতি চলছে। একটি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষ, অন্যটি খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতার বিরুদ্ধ ধারা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে গত রোববার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে যুদ্ধাপরাধীদের বিচারসংক্রান্ত এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তারেক ও বাবর জড়িত। চিহ্নিত কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার আওয়ামী লীগের শাসনামলে শেষ হবেই। প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান মনের দিক থেকে মুক্তিযোদ্ধা নন। তিনি ছিলেন বাই চান্স মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তানি চর হিসেবে কাজ করেছেন।