জিয়া প্রথম রাষ্ট্রপতি নন, প্রথম মোকাব্বের: তথ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি নন, প্রথম ‘মোকাব্বের’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতির মতো মন্তব্য খালেদা জিয়া-তারেক রহমান যত বলুক। জিয়াউর রহমান প্রথম মোকাব্বের ছাড়া আর কিছুই না।’
গতকাল বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ আয়োজিত সমাবেশে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘জিয়াউর হয়তো কানে কম শোনেন। ২৬ তারিখ ঘোষণার পর ২৭ তারিখ চট্টগ্রামে কালুর ঘাট বেতারকেন্দ্রে দাঁড়িয়ে মোকাব্বেরের দায়িত্ব পালন করেছেন। কারণ, ইমামতি একজনই করেন। বাকি সবাই মোকাব্বের।’