প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতাই ঘোষণা করেননি, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি এ দেশের সংবাদপত্রের স্বাধীনতাও নিশ্চিত করেছিলেন। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত হোসিয়ারি সমিতি মিলনায়তনে জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহবুবুর রহমান এ কথা বলেন।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হায়দার আলী, মেহেবুবুর রহমান, মামুনুর রশিদ খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদিকা রহিমা শরীফ প্রমুখ।