জিয়া হত্যায় এরশাদ সরাসরি জড়িত: অলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমান হত্যার সঙ্গে সাবেক সেনাপ্রধান এইচ এম এরশাদ সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, জিয়া হত্যার দুই দিন আগে এরশাদ চট্টগ্রাম সফর করেন।
গতকাল শুক্রবার রাজধানীতে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন অলি আহমদ। তিনি দাবি করেন, জিয়াকে হত্যার পর এরশাদের নির্দেশে মেজর জেনারেল আবুল মঞ্জুর, লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব ও লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়। কারণ তাঁরা বেঁচে থাকলে মূল ষড়যন্ত্রকারীর নাম প্রকাশ পেত।’
অলি আহমদ বলেন, ‘জিয়াউর রহমানের হত্যাকাণ্ডকে পুঁজি করে আরও ১১ জন মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে ফাঁসি দেওয়া হয়। তাঁদের অনেকেই জিয়ার হত্যার সঙ্গে জড়িত ছিলেন না।