জিয়া হল থেকে ছাত্রলীগের সাত কর্মীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাতজন কর্মীকে গতকাল বৃহস্পতিবার তিন মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হল কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে। হল শাখা ছাত্রলীগের সভাপতি রিফাত হোসেনের অনুসারীদের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন রুহুল আমিন, এলাহী মঞ্জুর, রফিকুন নবী, এস এম জিয়াউল হক, জাহিদুল ইসলাম, মোতাহার হোসেন ও মাসউদুল আলম চৌধুরী। জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক বলেন, ১৭ তারিখের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া তিন ছাত্রকে কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে আরও সাতজনকে।