জিয়া হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ছাত্রলীগের সভাপতির অনুসারী দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনায় একজন আহত হয়েছেন। এ সময় দুটি কক্ষেও ভাঙচুর চালান তাঁরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উভয় পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সোহাগ আহত হন। মারামারি ও কক্ষ ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী বলেন, তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।