জিয়া হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ নয়টি কক্ষ ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় নয়টি কক্ষ ভাঙচুর হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানান, গতকাল রাত ১১টার দিকে হলের নিচে ছাত্রলীগের হল শাখার সভাপতি রিফাত হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে এ নিয়ে শুরু হয় মারামারি। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালায়। এ সময় হলের তৃতীয় তলায় ছয়টি ও চতুর্থ তলায় তিনটি কক্ষ ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।