জিয়া হায়দার স্মারক বৃত্তি পেলেন চার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ ও ২০১৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় ভালো ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চারজন শিক্ষার্থীকে ‘অধ্যাপক জিয়া হায়দার স্মারক বৃত্তি’ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপাচার্যের দপ্তর-সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন তাহমিনা ইসলাম, ঐশ্বর্য আজাদ, আফরিন হুদা ও মো. ইলিয়াস।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদের সভাপতিত্বে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।