জিয়াউদ্দিন আদিল কঙ্গোর অনারারি কনসাল জেনারেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান টপ অব মাইন্ড ও মাস্টহেড পিআরের সিইও ও এমডি জিয়াউদ্দিন আদিল সম্প্রতি গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অনারারি কনসাল জেনারেল মনোনীত হয়েছেন। তাঁকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে কঙ্গোর মিশন অফিস চালু হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলো। মিডিয়া ও মার্কেটিংয়ে প্রায় ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জিয়াউদ্দিন আদিল বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিচারকের দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। বিজ্ঞপ্তি