জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাম্বাসেডর এট লার্জ অব প্রাইম মিনিস্টার মোহাম্মদ জিয়াউদ্দিনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কূটনীতিক মোহাম্মদ জিয়াউদ্দিন জ্যেষ্ঠতাসহ ১৯৭৪ সালে বিসিএস (পররাষ্ট্র মন্ত্রণালয়) ক্যাডারে যোগদান করেন।
পেশাগত জীবনে মোহাম্মদ জিয়াউদ্দিন লন্ডন, নাইরোবি ও নিউইয়র্কে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আলবেনিয়া, বসনিয়া হার্জেগোভেনিয়ায় চলতি দায়িত্বসহ ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ জিয়াউদ্দিন নতুন দায়িত্বে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত প্রতিমন্ত্রীর মর্যাদায় অ্যাম্বাসেডর এট লার্জ অব প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। বাসস।