জিয়াউদ্দিনের ব্যাখ্যা পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে কথিত স্কাইপ কথোপকথনের বিষয়ে বেলজিয়াম প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের লিখিত ব্যাখ্যা দ্রুত ট্রাইব্যুনালে পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জিয়াউদ্দিনের কোনো লিখিত ব্যাখ্যা এখনো ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয় পায়নি। ট্রাইব্যুনাল আদেশে বলেন গতকাল জিয়াউদ্দিনের পাঠানো ই-মেইল বার্তা থেকে ট্রাইব্যুনাল জানতে পেরেছেন, আহমেদ জিয়াউদ্দিন বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে স্কাইপ কথোপকথন বিষয়ে তাঁর অবস্থানের লিখিত ব্যাখ্যা পাঠিয়েছেন এবং সেখান থেকে তা ২৪ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ওই লিখিত ব্যাখ্যা এখনো ট্রাইব্যুনালে পাঠায়নি, তা বোধগম্য নয়। তাই যত দ্রুত সম্ভব ওই লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনালে পাঠাতে হবে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৩ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।