প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এম হামিদুল্লাহ খান বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা ধ্রুব সত্য। এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা পৌর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল্লাহ খান এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এ সভায় তিনি বলেন, জিয়াউর রহমান জেড ফোর্স গঠন করে দেশে যুদ্ধ করেছেন। দেশের অর্ধেক অংশে একা যুদ্ধ করেছেন জিয়া, আর কেউ করেনি। জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সভাপতিত্ব করেন।