জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন।জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে আজ বৃহস্পতিবার ভোরে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল নয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ২১ জানুয়ারি করা হয়েছে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন জেলা-উপজেলায় শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।