জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউর রহমানে
জিয়াউর রহমানে

আজ ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি। প্রতিবছর এ দিনটি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ বছর ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আজ সকাল ছয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। একইভাবে সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে এই কর্মসূচি পালন করা হবে। আজ সকাল ১০টায় জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে গরিব ও দুস্থ মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হবে। আজ সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ছাত্রদল।