জিয়াউর রহমানের সমঞ্চান খালেদা জিয়াই খোয়াচ্ছেন: তথ্যমস্ত্রী
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে তাঁর সমঞ্চান বিএনপি নেত্রী খালেদা জিয়াই খোয়াচ্ছেন।
গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। জিয়াউর রহমানকে বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি উল্লেখ করে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কিন্তু ক্ষমতায় থাকাকালে জিয়াউর রহমান নিজেকে কখনই দেশের প্রথম রাষ্ট্রপতি বলেননি। এমনকি খালেদা জিয়াও ক্ষমতায় থাকাকালে তা বলেননি।
ইনু অভিযোগ করে বলেন, ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ অনুষ্ঠানে অংশ নিতে না পেরে, সেই লজ্জা ও গ্লানি ঢাকতেই খালেদা জিয়া বাংলাদেশকে আবার বিভ্রান্তির দিকে ঠেলে দিয়ে ইতিহাস হত্যার পাঁয়তারা করেছেন।