জিয়াউল বাউফলের মেয়র নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল পৌরসভায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিয়াউল হক (তালা মার্কা) দুই হাজার ৬৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাউফল উপজেলার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু (দোয়াত-কলম) পেয়েছেন দুই হাজার ২১৯ ভোট। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ রাতে মো. জিয়াউল হককে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।