জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দিলে সব বিতর্ক শেষ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে স্বীকৃতি দেওয়া হলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে চলমান সব বিতর্ক শেষ হবে। এই স্বীকৃতি দিলে বঙ্গবন্ধুর অবদান খাটো হবে না। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার জিয়া সাংস্কৃতিক সংস্থা (জিসাস) আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগকে আহ্বান জানাই শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা আপনারাও জানেন। কিন্তু শহীদ জিয়ার এ অবদানকে অবমূল্যায়ন করে, বিতর্কিত করে আপনারা বঙ্গবন্ধুকে বড় করতে পারবেন না। বঙ্গবন্ধু যেখানে আছেন সেখানেই থাকবেন।’এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত অপর এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে অসত্য ভাষণ দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা যদি দিতেন তাহলে তিনি কীভাবে যুদ্ধাপরাধীদের ছেড়ে দিলেন? মির্জা ফখরুল বলেন, যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান।