জিয়ানগরে সাঈদীপুত্র মাসুদ জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত-সমর্থিত প্রার্থী মাসুদ বিন সাঈদী। দোয়াত-কলম প্রতীকে তিনি পেয়েছেন ২১ হাজার ১৫২ ভোট। মাসুদ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে।
মাসুদ সাঈদীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল খালেক গাজী আনারস প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৫৩২ ভোট।