জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন কারামুক্ত নেতারা
বিএনপির কারামুক্ত নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গতকাল শনিবার সকালে কারামুক্ত নেতারা এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় এই নেতারা প্রায় এক মাস কারাবন্দী ছিলেন। গত বৃহস্পতিবার তাঁরা মুক্তি পান।জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আন্দোলন নস্যাৎ করতে সরকার বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে। রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, পিছু হটে যাওয়ার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। কারণ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন এখন আর শুধু বিএনপির আন্দোলন নয়, এটি জনগণের আন্দোলনে পরিণত হয়েছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যা সমাধানের পরামর্শ দিয়ে মওদুদ আহমদ বলেন, সরকারের উচিত রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করা।