জিয়ার জন্মবার্ষিকী কাল, বিএনপির নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে দলটি ১৫ দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।কর্মসূচির মধ্যে আছে কাল বৃহস্পতিবার ভোর ছয়টায় সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান ও বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং জিয়াউর রহমানের কবরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুষ্পস্তবক অর্পণ।২১ জানুয়ারি রয়েছে জিয়ার কর্মময় জীবনের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভা। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠন জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শন, আলোচনা সভা, পোস্টার, প্রচারপত্র বিলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।