প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘জীবন দিয়ে হলেও এ দেশে ইসলামি আইন বাস্তবায়ন করে ছাড়ব।’গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া কোরআনিয়া হুসাইনিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমিনী এসব কথা বলেন।আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে মুফতি আমিনী বলেন, একটি দল মুখে ইসলামের কথা বলে ইসলামের গোড়া কেটে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘দেশটা নাস্তিকে ভরে গেছে। কনসার্টের নামে দেশব্যাপী নগ্ন নৃত্য চালানো হচ্ছে। এগুলো শয়তানের কাজ। সরকার যদি এগুলোকে মদদ দেয়, তাহলে আমরা সরকারের এসব কাজের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।’