জীবন বীমা টাওয়ারের আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের জীবন বীমা টাওয়ারের আগুন নেভানো হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুল হালিম প্রথম আলো ডটকমকে জানান, আজ দুপুর ১২টার দিকে জীবন বীমা টাওয়ারের ১৪ ও ১৫ তলার মাঝের সিঁড়িসংলগ্ন বৈদ্যুতিক প্যানেল বোর্ডে শর্টসার্কিট হয়। সেখান থেকে বৈদ্যুতিক তারে আগুন লাগে। ওই আগুনের ধোঁয়া ও তার পোড়া গন্ধ ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভবনের পুরো বৈদ্যুতিক লাইন পরীক্ষা করার পর বিদ্যুত্সংযোগ চালু করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।