জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফটো সাংবাদিক জহিরুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন প্রবীণ ফটো সাংবাদিক জহিরুল হক। নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার ঢাকা থেকে যোগাযোগ করে ফটোসাংবাদিকেরা জানতে পেরেছেন, জহিরুল হকের অবস্থা সংকটাপন্ন। কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে।
জহিরুল হক ভারতের আজকাল পত্রিকার ঢাকা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। প্রায় প্রতিবছরই তিনি হজে যেতেন এবং বিভিন্ন জাতীয় দৈনিকের জন্য প্রতিবেদন করতেন, টেলিভিশন চ্যানেলগুলোতে তথ্য দিতেন। ষাটের দশকে তিনি দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেন। পরবর্তী সময়ে বাংলাদেশ অবজারভার, বাংলার বাণী, বাংলাদেশ টাইমস ও দৈনিক জনকণ্ঠ-এর ফটো সাংবাদিক ছিলেন।