জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিচারক আবদুর রশীদ, পাশে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেইন টিউমারে আক্রান্ত বিচারক আবদুর রশীদ। তিনি চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে কর্মরত। তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসও চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ। প্রাণচঞ্চল, সদালাপ আবদুর রশীদ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁর স্ত্রী।
আবদুর রশীদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তাঁর টিউমার অপসারণ দেশে সম্ভব না হওয়ায় তাঁকে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু ওই ব্যয় মেটানোর সামর্থ্য এই বিচারক দম্পতির নেই। জান্নাতুল ফেরদৌস স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনে আবেদন জানিয়েছেন। এতে সাড়া দিয়ে বিচারক ও বিচার বিভাগ-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সাহায্যের হাতও বাড়িয়েছেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জান্নাতুল ফেরদৌস স্বামীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন।
জান্নাতুল ফেরদৌস সহায়তার জন্য বিত্তবানদের প্রতিও আহ্বান জানিয়েছেন। সহায়তা পাঠানোর ঠিকানা: জান্নাতুল ফেরদৌস, মহানগর অতিরিক্ত দায়রা জজ-১, চট্টগ্রাম, সঞ্চয়ী হিসাব নম্বর ১০০৭০০২১৩০৭০৭, সোনালী ব্যাংক, কোর্টহিল শাখা, চট্টগ্রাম।