প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনধারা পরিবর্তন, সঠিক খাদ্যাভাস অনুসরণ ও মেডিটেশনের মাধ্যমে চাপমুক্ত থাকলে হূদরোগের ঝুঁকি অনেক কমে যায়। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম হার্ট ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব ও জাতীয় অধ্যাপক আবদুল মালিক বলেন, ভুল জীবনযাপন-প্রণালি, অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, প্রতিদ্বন্দ্বিতামূলক দৃষ্টিভঙ্গি ও টেনশনের কারণে দেশে করোনারি হূদরোগীর সংখ্যা বাড়ছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাসচিব নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক নজরুল ইসলাম, আহমদ মরতুজা চৌধুরী।