জীবননগরে করিমনচালককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর দত্তনগর পাতিলা কৃষি খামারে দুর্বৃত্তরা আকতার হোসেন (৩০) নামের এক করিমন (ভটভটি) চালককে গুলি করে হত্যা করেছে। বুধবার দিবাগত রাতে খামারের নারিকেল বাগানে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে জীবননগর থানার পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আকতার ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের আবদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত নয়টার দিকে আকতার হোসেন জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সকাল তাঁর লাশ পাওয়া যায়।