জীবননগরে খুন স্ত্রী, তিন সন্তান গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে হজরত আলী (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ খুনের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শুক্রবার নিহতের স্ত্রী আলেয়া বেগম, মেয়ে ফরিদা বেগম, দুই ছেলে আলামিন হোসেন ও মোহামঞ্চদ হোসাইনকে আটক করেছে। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রীর ছেলে আবু হানিফ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হজরত আলী বৃহস্পতিবার রাতে ঘুমাতে যান। গতকাল শুক্রবার সকালে স্ত্রী আলেয়া প্রতিবেশীদের মধ্যে স্বামীর মৃত্যুর খবর প্রচার করেন। এতে অনেকের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গতকাল সকাল সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জীবননগর থানার ওসি এস এম ইকবাল আহমেঞ্চদ জানান, সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে হজরত আলীকে হত্যা করা হয়েছে।